শান্তিপুরে জোড়া মৃতদেহ উদ্ধার - The News Lion

শান্তিপুরে জোড়া মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     শান্তিপুরের এক কলাবাগানে জোড়া মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।   বৃহস্পতিবার  সকাল ছটা নাগাদ হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা বড় ডাঙ্গাগ্রামের একটি চাষের কলাবাগান থেকে দুজন যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে ওই এলাকার কৃষকরা। এরপর থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে উদ্ধার করে ওই দুটি মৃতদেহ। এলাকা সূত্রে জানা যায়, ওই দুই যুবকের বাড়ি প্রায় দুই কিলোমিটার  দূরে  নৃসিংহপুর হাউসাইট কলোনি এবং বর্মন পাড়ায়। 


ওই দুই যুবকের নাম দীপঙ্কর বিশ্বাস এবং প্রতাপ বর্মন। দুজনেরই বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে, জানা যায় ওই দুই যুবক পেশায় ধানকল শ্রমিক। গতকাল রাতে, রাস্তার পাশে একটি মোটরসাইকেল রেখে ওই দুই যুবক কলা বাগানের মধ্যে কি করছিল তা জানা যায়নি, তবে  তাদেরকে কলাবাগানের মধ্যে দিয়ে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার রক্তের দাগ লক্ষ্য করা যায় আজ সকালে। 


ঘটনাস্থলে সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু উপস্থিত হন, ওই কলা বাগানের সামনে তাঁত কারখানা তৈরীর উদ্দেশ্যে সদ্য নির্মিত একটি তাঁত কারখানার চালুসিসি ক্যামেরার ফুটেজ থেকে এখনো পর্যন্ত কিছু তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত কালকে রাতে তাদের মোবাইলে সুইচ অফ থাকে, তবে উদ্ধারকৃত মোবাইল বিষয়ে খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি শুরু করে দিয়েছে।তাদের কর্মী কে খুন করা হয়েছে বলে শুক্রবার 12 ঘন্টার বনধ এর ডাক দিয়েছে শান্তিপুর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.